আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:34
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’

Front line Bangladesh 22 Sep, 2026 • 12:22 PM
ছবির ক্যাপশন: ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’

ডেস্ক রিপোর্ট:

ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি আওয়ামী লীগের ‘আগুন সন্ত্রাসের’ পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যসংবলিত একটি গণমাধ্যমের ফটোকার্ডও শেয়ার করেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বাসে আগুন, ট্রেনে আগুন, ককটেল-বোমা মেরে দেশকে অশান্ত করার মূল হোতা তাহলে জামায়াত-এনসিপি?’

অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যসংবলিত ফটোকার্ডে লেখা ছিল, ‘১১ দলীয় জোটের দাবি মেনে নিলেই তো আর ককটেল ফুটবে না ঢাকার শহরে।’

সোমবার রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর নেভিগলিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাটওয়ারী এ বক্তব্য দেন।

এ সময় ১১ দলীয় জোট আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মিছিল করে না—বিএনপির এমন অভিযোগের প্রতিক্রিয়ায় পাটওয়ারী বলেন, বিষয়টি সঠিক নয়। তার দাবি, আগের দিনও দুটি মিছিল হয়েছে।

পাটওয়ারী বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনৈতিকভাবে বাদ দিতে হলে সংস্কার প্রয়োজন। তিনি ১১ দলীয় জোটের দাবির মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং সংস্কারের কথা তুলে ধরেন। এসব দাবি সরকার মেনে নিলে ঢাকায় আর ককটেল ফুটবে না বলেও মন্তব্য করেন তিনি।

পাটওয়ারীর বক্তব্যের পরই তা নিজের ফেসবুক পোস্টে শেয়ার করে জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ তোলেন রাশেদ খাঁন। তবে তার পোস্টে করা অভিযোগের পক্ষে পৃথক কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

ট্যাগ
ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 22 Sep, 2026 • 12:22 PM
বিজ্ঞাপন (Compact)