আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:31
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’: তথ্য উপদেষ্টা

Front line Bangladesh 08 Sep, 2026 • 04:44 PM
ছবির ক্যাপশন: আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’: তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মনে করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর দাবি, দলটি একটি ‘মাফিয়া গ্যাং’ এবং ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা এর প্রমাণ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাঁর মতে, এ ঘটনা আওয়ামী লীগ কী ধরনের রাজনৈতিক সংগঠন—তা আবারও সামনে এনেছে।

তিনি বলেন, কেউ কেউ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে তাদের রাজনীতি করার অধিকার নিয়ে প্রশ্ন তুলছেন। তবে বাঁধনের ওপর হামলার ঘটনা দলটিকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া উচিত কি না, সে প্রশ্ন আবারও সামনে এনেছে।

তথ্য উপদেষ্টা বলেন, অতীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডের পর যদি দলটির নেতাকর্মীদের মধ্যে ন্যূনতম অনুশোচনা বা রাজনীতিতে ফিরে আসার ইচ্ছা থাকত, তাহলে এ ধরনের সহিংস ঘটনা ঘটত না।

বাঁধনের ওপর হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান।

তিনি আরও বলেন, বাঁধন আওয়ামী লীগের হেনস্তার শিকার হওয়ায় সেটিকে তাঁর ভাষায় ‘সঠিক পথে থাকার’ একটি প্রমাণ হিসেবে দেখা যায়। একই ধরনের হামলা অন্যদের ওপরও হতে পারে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সরকার এ ধরনের ঘটনায় কোনোভাবেই ছাড় দেবে না।

ট্যাগ
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় ‘মাফিয়া গ্যাং’: তথ্য উপদেষ্টা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 08 Sep, 2026 • 04:44 PM
বিজ্ঞাপন (Compact)