আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:34
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

অপশক্তি বারবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে: রিজভী

Front line Bangladesh 08 Sep, 2026 • 12:57 PM
ছবির ক্যাপশন: অপশক্তি বারবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে: রিজভী

নানা অপশক্তি ও চক্রান্তকারীরা দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা বারবার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আমাদের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে। আমরা একে অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি।’

তিনি বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখভালের জন্য বিভিন্ন কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবার জন্য সমান স্থান নিশ্চিত করেছে এবং এ উদ্যোগের প্রতিষ্ঠাতা ছিলেন জিয়াউর রহমান।

রিজভী আরও বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ট্যাগ
অপশক্তি বারবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে: রিজভী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 08 Sep, 2026 • 12:57 PM
বিজ্ঞাপন (Compact)