আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 12:04
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু, মোট মৃত ১,০০৯

Front line Bangladesh 10 Sep, 2026 • 07:28 PM
ছবির ক্যাপশন: ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু, মোট মৃত ১,০০৯

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯০৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৬৫ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৫০ জন, চট্টগ্রামে ২৬২ জন, সিলেটে ১৫৩ জন, বরিশালে ১১৬ জন, খুলনায় ৮৯ জন, ময়মনসিংহে ৮২ জন, রাজশাহীতে ২৮ জন এবং রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।

এদিকে, একই সময়ের হিসাবে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৬৫ জনে। তাদের মধ্যে ১৯ হাজার ৯৩৩ জনের হাম নিশ্চিত হয়েছে।

ট্যাগ
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু মোট মৃত ১ ০০৯
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 10 Sep, 2026 • 07:28 PM
বিজ্ঞাপন (Compact)