আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 0:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা চাইলেন প্রধানমন্ত্রী

Front line Bangladesh 18 Aug, 2026 • 01:11 PM
ছবির ক্যাপশন: সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা চাইলেন প্রধানমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে একটি শক্তিশালী, বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সকলের প্রয়োজন দেশপ্রেম এবং আন্তরিকতা। আসুন, সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে আমরা সবাই মিলে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলি।”

তিনি বলেন, আরও সমৃদ্ধ, বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলাই প্রত্যাশা। এ লক্ষ্যেই ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এর সফলতা কামনা করেন তিনি।

রাজস্ব আহরণে কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, “গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আহরণের পরিমাণ ইতিবাচক ছিল। এটি প্রমাণ করে আপনারা পারেন, আপনারাই পারেন এবং আপনারা অবশ্যই পারবেন, ইনশাআল্লাহ।”

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এর আয়োজন করেছে।

মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 18 Aug, 2026 • 01:11 PM
বিজ্ঞাপন (Compact)