বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে সরকারি দলের পাশাপাশি বিরোধীদলীয় সংসদ সদস্যরাও ভোট দিচ্ছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোট দেওয়ার কথা রয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তাকে সহযোগিতা করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
জাতীয় সংসদ কক্ষেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর একই কক্ষে ব্যালট গণনা করা হবে।
গণনা শেষে মোট কতটি ভোট পড়েছে, কতটি বৈধ এবং দুই প্রার্থীর মধ্যে কে কত ভোট পেয়েছেন—তা জানানো হবে। এরপর নির্বাচনকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করবেন।
- পরে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সংক্রান্ত গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন সচিবালয়।