আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 5:55
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড ডিজির সাক্ষাৎ, বাহিনীর সক্ষমতা নিয়ে আলোচনা

Front line Bangladesh 20 Sep, 2026 • 06:31 PM
ছবির ক্যাপশন: রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড ডিজির সাক্ষাৎ, বাহিনীর সক্ষমতা নিয়ে আলোচনা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা, মাদক, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে কোস্টগার্ডকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি।

এ ছাড়া মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং পানি দূষণ রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোস্টগার্ডের প্রতি আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

দেশের সমুদ্রসীমায় অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে কোস্টগার্ডকে আরও সতর্ক থাকার নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে কোস্টগার্ডের মহাপরিচালক বাহিনীর সামগ্রিক কার্যক্রম এবং সক্ষমতা বাড়াতে নতুন পেট্রোল বোট ও আধুনিক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে বাহিনীর এভিয়েশন উইং স্থাপনের অগ্রগতিও তুলে ধরেন তিনি।

দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন কোস্টগার্ড মহাপরিচালক। জবাবে রাষ্ট্রপতি বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড ডিজির সাক্ষাৎ বাহিনীর সক্ষমতা নিয়ে আলোচনা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 20 Sep, 2026 • 06:31 PM
বিজ্ঞাপন (Compact)