আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 3:40
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Front line Bangladesh 20 Aug, 2026 • 10:45 PM
ছবির ক্যাপশন: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: 
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। সাক্ষাতের বিষয়টি নিজের ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

দুপুর ২টা থেকে জাতীয় সংসদে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেন।

ভোট গণনা শেষে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও তাকে অভিনন্দন জানান।

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এ সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
ট্যাগ
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 20 Aug, 2026 • 10:45 PM
বিজ্ঞাপন (Compact)