আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 3:38
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা-মায়ের কবর জিয়ারতে প্রধানমন্ত্রী তারেক রহমান

Front line Bangladesh 20 Aug, 2026 • 10:51 PM
ছবির ক্যাপশন: রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা-মায়ের কবর জিয়ারতে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।

এদিন জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩ জন ভোট দেন। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় জোটের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।

বৃহস্পতিবার বিকেল ৫টার পর ভোট গণনা শেষে নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে দিনব্যাপী রাজনৈতিক ব্যস্ততার পর সন্ধ্যায় বাবা-মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ট্যাগ
রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা-মায়ের কবর জিয়ারতে প্রধানমন্ত্রী তারেক রহমান
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 20 Aug, 2026 • 10:51 PM
বিজ্ঞাপন (Compact)