আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 0:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র বৈধ

Front line Bangladesh 16 Aug, 2026 • 04:10 PM
ছবির ক্যাপশন: মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র বৈধ

বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়।

এদিকে, ১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।

ট্যাগ
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র বৈধ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 16 Aug, 2026 • 04:10 PM
বিজ্ঞাপন (Compact)