আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 4:41
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

Front line Bangladesh 24 Aug, 2026 • 07:13 PM
ছবির ক্যাপশন: মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।

সোমবার (২৪ আগস্ট) পাঠানো এক অভিনন্দনবার্তায় বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান তিনি।

বার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে দুই দেশ সবসময় পরস্পরকে সম্মান ও সমতার দৃষ্টিতে দেখেছে। পাশাপাশি উভয় দেশ একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোতে সমর্থন জানিয়েছে এবং নিজ নিজ আধুনিকায়নের পথে একসঙ্গে এগিয়ে চলেছে।

চীনের রাষ্ট্রপতি বলেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরীক্ষায় চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক সফলভাবে উত্তীর্ণ হয়েছে। দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব দীর্ঘদিনের এবং তা আরও জোরদার করার সুযোগ রয়েছে।

শি জিনপিং আরও বলেন, তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিতে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা বাড়াতে প্রস্তুত।

একই সঙ্গে সব খাতে সহযোগিতা ও বিনিময় সম্প্রসারণের মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায়কে আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শি জিনপিং আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে সহযোগিতার ধারাবাহিক সম্প্রসারণের মাধ্যমে বাস্তব ফলাফল অর্জিত হবে এবং তা চীন ও বাংলাদেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে।

ট্যাগ
মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 24 Aug, 2026 • 07:13 PM
বিজ্ঞাপন (Compact)