আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 3:34
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

মন্ত্রিসভায় নতুন চার মন্ত্রীর, শপথ

Front line Bangladesh 21 Aug, 2026 • 07:42 PM
ছবির ক্যাপশন: মন্ত্রিসভায় নতুন চার মন্ত্রীর, শপথ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শপথ নেওয়া চার মন্ত্রী হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত।
নতুন চার মন্ত্রীর শপথের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় সদস্যসংখ্যা আরও বাড়ল।
ট্যাগ
মন্ত্রিসভায় নতুন চার মন্ত্রীর শপথ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 21 Aug, 2026 • 07:42 PM
বিজ্ঞাপন (Compact)