আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 5:55
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

Front line Bangladesh 29 Aug, 2026 • 03:12 PM
ছবির ক্যাপশন: মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, তা সবকিছু বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ভারত তাদের নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে। বাংলাদেশও তার নিজস্ব নীতি ও স্বার্থ অনুযায়ী চলবে। ‘ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।’

মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে সরকার সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন আইনমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না—এটি বড় বিষয় নয় বলে মন্তব্য করেন মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

এক বছরের মধ্যে ই-জুডিশিয়ারি

ই-জুডিশিয়ারি বাস্তবায়নের বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, সরকার ও আইন মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। আগামী এক বছরের মধ্যে ই-জুডিশিয়ারি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 29 Aug, 2026 • 03:12 PM
বিজ্ঞাপন (Compact)