ব্যক্তিগত সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তাঁর সঙ্গে স্ত্রী ও পুত্রও সফর শেষে দেশে ফিরেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয় জানায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইনসের ‘এমএইচ-১৩৬’ ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। ফ্লাইটটি শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন জাতীয় সংসদের চিফ হুইপ। নির্ধারিত সফর শেষে সপরিবারে দেশে ফিরলেন তিনি।