আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 5:55
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

বিটিভিকে আধুনিক ও জনআস্থার গণমাধ্যম করতে প্রধানমন্ত্রীর বড় পরিকল্পনা: কাজী জেসিন

Front line Bangladesh 25 Aug, 2026 • 01:38 PM
ছবির ক্যাপশন: বিটিভিকে আধুনিক ও জনআস্থার গণমাধ্যম করতে প্রধানমন্ত্রীর বড় পরিকল্পনা: কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহৎ পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

কাজী জেসিন বলেন, প্রধানমন্ত্রী বিটিভিকে একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান। তার ভাষ্য, আওয়ামী শাসনামলে বিটিভিকে ক্ষমতাসীন দলের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি বিশ্বাসযোগ্যতা হারিয়ে দর্শক হারিয়েছে। গণঅভ্যুত্থানের পরও প্রতিষ্ঠানটিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হয়নি।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনো সরকার বিটিভির বিষয়টি এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন এবং তা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন।

বিটিভির মহাপরিচালক আরও বলেন, গণঅভ্যুত্থানের পর অনেকেই ‘নয়া বন্দোবস্ত’-এর কথা বললেও বাস্তবে কী হয়েছে, তা দেশবাসী জানেন। তবে কোনো স্লোগান না তুলে নীরবে সেই পরিবর্তনের কাজই প্রধানমন্ত্রী তারেক রহমান করছেন বলে মন্তব্য করেন তিনি।

কাজী জেসিন বলেন, বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা শুনে তিনি অভিভূত। বিটিভি শুধু আগের অবস্থানে ফিরে যাবে না, বরং এটিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা সহজ নয়। কাজটি কঠিন হলেও আনন্দের। সেই লক্ষ্যেই তারা কাজ শুরু করেছেন।

শেষে বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার এই উদ্যোগে সবার শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।

ট্যাগ
বিটিভিকে আধুনিক ও জনআস্থার গণমাধ্যম করতে প্রধানমন্ত্রীর বড় পরিকল্পনা: কাজী জেসিন
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 25 Aug, 2026 • 01:38 PM
বিজ্ঞাপন (Compact)