আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 4:41
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

Front line Bangladesh 23 Aug, 2026 • 11:41 AM
ছবির ক্যাপশন: বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে পৌঁছান তিনি। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এখন থেকে বঙ্গভবনেই বসবাস করবেন এবং সেখান থেকেই রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার বিধান রয়েছে।

এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন তিনি।

এর আগে দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। ওইদিন বিকেলে ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ট্যাগ
বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 23 Aug, 2026 • 11:41 AM
বিজ্ঞাপন (Compact)