আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:33
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

Front line Bangladesh 15 Aug, 2026 • 11:03 AM
ছবির ক্যাপশন: বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ভোররাতে ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নৃশংস ওই হত্যাকাণ্ডে তার পরিবারের ১৮ জন সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন শিশু শেখ রাসেল এবং অন্তঃসত্ত্বা নারীও।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর বিচার বন্ধে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ওই অধ্যাদেশ বাতিল করে বিচারপ্রক্রিয়া শুরু করে। ১৯৯৮ সালে ১৫ জনের মৃত্যুদণ্ডের রায় হয়। পরে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১০ সালে বঙ্গবন্ধু হত্যা মামলার পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। ওই বছরের অন্তর্বর্তীকালীন সরকার ১৫ আগস্টের জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিল করে। ফলে গত দুই বছরের মতো এবারও সরকারিভাবে জাতীয় শোক দিবস উপলক্ষে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি থাকছে না।

এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বড় একটি অংশ দেশের বাইরে অবস্থান করলেও দলটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও পোস্টারিং, খাবার বিতরণ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

প্রবাসেও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘদিন রাষ্ট্রীয়ভাবে দিনটি পালিত হলেও ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবসের কর্মসূচি ও সরকারি ছুটি বাতিল করে।
ট্যাগ
বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 15 Aug, 2026 • 11:03 AM
বিজ্ঞাপন (Compact)