আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 2:19
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Front line Bangladesh 28 Sep, 2026 • 04:48 PM
ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, দক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থান এবং বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে ইউএইর বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশি দক্ষ জনশক্তির জন্য দেশটিতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির সঙ্গে ইউএই দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

ট্যাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 28 Sep, 2026 • 04:48 PM
বিজ্ঞাপন (Compact)