আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 11:04
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, মোটরসাইকেল চালকের ৫ দিনের রিমান্ড

Front line Bangladesh 07 Sep, 2026 • 06:18 PM
ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, মোটরসাইকেল চালকের ৫ দিনের রিমান্ড

ঢাকার ফার্মগেটে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক মোটরসাইকেল চালক মুহিবুল্লাহ মুবিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশের পরপরই নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা করেন ওই মোটরসাইকেল চালক। এ ঘটনায় তাকে আটক করে মামলা করা হয়।

ট্যাগ
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা মোটরসাইকেল চালকের ৫ দিনের রিমান্ড
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 07 Sep, 2026 • 06:18 PM
বিজ্ঞাপন (Compact)