আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 11:54
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি

Front line Bangladesh 09 Sep, 2026 • 01:50 PM
ছবির ক্যাপশন: পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি

সুষ্ঠু নির্বাচনে পুলিশের ওপর আমাদের আস্থা আছে’: সিইসি

আসন্ন স্থানীয় নির্বাচনে পুলিশকে কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।

বুধবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘আওয়ার কমিটমেন্ট ইজ টোটাল।’ স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের যেমন সাংবিধানিক দায়িত্ব রয়েছে, তেমনি পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, ‘কোনো বেআইনি নির্দেশনা কমিশন থেকে যাবে না। উনারা (পুলিশ) বলেছেন, ক্রেডিবল ইলেকশনের জন্য তারা কাজ করবেন।’

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, ‘ত্রয়োদশ নির্বাচনে যে অবস্থা ছিল, এখন এর চেয়ে খারাপ নয়। এবং পুলিশের ওপর আমাদের আস্থা আছে।’

দলীয় সরকারের সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

দলীয় সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশ চাপমুক্তভাবে নির্বাচনি দায়িত্ব পালন করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকির বলেন, ‘এখন দলীয় সরকার, কিন্তু গণতান্ত্রিক সরকার।’

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে পুলিশের যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তার সবই নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।

গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি ফেরানোর বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘আমি তো মনে করি, আমাদের সাফল্য শতভাগ।’

সিইসি ও আইজিপির বক্তব্যের মধ্য দিয়ে আসন্ন স্থানীয় নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন ও পুলিশের মধ্যে সমন্বয় এবং পেশাদার ভূমিকার ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে এসেছে।

ট্যাগ
পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 09 Sep, 2026 • 01:50 PM
বিজ্ঞাপন (Compact)