আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 4:44
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

নিউইয়র্কে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদার সাক্ষাৎ

Front line Bangladesh 23 Sep, 2026 • 11:57 AM
ছবির ক্যাপশন: নিউইয়র্কে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদার সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন ডা. জুবাইদা রহমান।

হোয়াইট হাউসের আয়োজনে মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অনলাইনে শিশুদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ বাড়ানোর পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরির ওপর উদ্যোগটিতে গুরুত্ব দেওয়া হয়।

সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ গঠনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এর আগে চলতি বছরের মার্চে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান।

ওই সম্মেলনে তিনি শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহারের বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। শিশুদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি ও এআইয়ের দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।

ট্যাগ
নিউইয়র্কে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদার সাক্ষাৎ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 23 Sep, 2026 • 11:57 AM
বিজ্ঞাপন (Compact)