আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:37
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও সরকারি ছুটি

Front line Bangladesh 05 Oct, 2026 • 07:55 PM
ছবির ক্যাপশন: দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও সরকারি ছুটি

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর এক দিনের অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। একই সঙ্গে আগামী ১৭ অক্টোবর অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

সরকারের পূর্বনির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি ছিল। ২২ অক্টোবর কর্মদিবস থাকলেও নতুন সিদ্ধান্তে ওই দিনও ছুটি ঘোষণা করা হয়েছে।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি ভোগ করবেন চাকরিজীবীরা।

এদিকে চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

ট্যাগ
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি ২২ অক্টোবরও সরকারি ছুটি
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 05 Oct, 2026 • 07:55 PM
বিজ্ঞাপন (Compact)