আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 3:41
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

দুপুর ২টা থেকে গ্যাস বন্ধ, ভোগান্তিতে পড়বেন যেসব এলাকার মানুষ

Front line Bangladesh 26 Sep, 2026 • 01:34 PM
ছবির ক্যাপশন: দুপুর ২টা থেকে গ্যাস বন্ধ, ভোগান্তিতে পড়বেন যেসব এলাকার মানুষ

জরুরি মেরামত কাজের কারণে আজ শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না:
সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজীনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকা।

এ ছাড়া কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকাতেও এ সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে উল্লিখিত এলাকার পাশাপাশি তৎসংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ট্যাগ
দুপুর ২টা থেকে গ্যাস বন্ধ ভোগান্তিতে পড়বেন যেসব এলাকার মানুষ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 26 Sep, 2026 • 01:34 PM
বিজ্ঞাপন (Compact)