আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 10:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

তারেক রহমানের সঙ্গে জাপানের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ

Front line Bangladesh 07 Sep, 2026 • 03:57 PM
ছবির ক্যাপশন: তারেক রহমানের সঙ্গে জাপানের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলনবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে সাসাকাওয়া প্রায় ৫০ বছর ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে তার কাজের কথা তুলে ধরেন। মিয়ানমারে জাতীয় পুনর্মিলনবিষয়ক বিশেষ দূত হিসেবে তার ভূমিকার বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি।

বৈঠকে রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বড় চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে এ বিষয়ে জাপানের সহযোগিতার কথা তুলে ধরেন সাসাকাওয়া। রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের বিভিন্ন অনুদান ও মানবিক সহযোগিতার বিষয়েও তিনি আলোচনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সফরের জন্য সাসাকাওয়াকে ধন্যবাদ জানান এবং তার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট। এ সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

ট্যাগ
তারেক রহমানের সঙ্গে জাপানের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 07 Sep, 2026 • 03:57 PM
বিজ্ঞাপন (Compact)