আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 2:15
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদে কালেমা তাইয়্যেবা

Front line Bangladesh 18 Aug, 2026 • 07:16 PM
ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদে কালেমা তাইয়্যেবা

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিএনপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করা হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’—এই মূলনীতিও খোদাই করে সংযোজন করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়।

ট্যাগ
কালেমা তাইয়্যেবা জাতীয় সংসদ স্পিকারের আসন স্পিকারের পেছনে কালেমা তারেক রহমান বিএনপি সংসদে কালেমা জাতীয় সংসদে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংসদ ভবন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের পরামর্শ সংসদ ২০২৬ ১৩তম জাতীয় সংসদ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 18 Aug, 2026 • 07:16 PM
বিজ্ঞাপন (Compact)