আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:35
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

Front line Bangladesh 08 Oct, 2026 • 12:43 PM
ছবির ক্যাপশন: ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন এবং গণপরিবহন খাতে বিদ্যমান সমস্যা ও বিশৃঙ্খলা দূর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে।

এ ছাড়া নগরবাসীর জন্য গণপরিবহন সেবার মান উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পরিবহন ব্যবস্থাপনায় সমন্বয় বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ট্যাগ
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 08 Oct, 2026 • 12:43 PM
বিজ্ঞাপন (Compact)