আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:35
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

জামায়াত জোট প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বেলা ১১টায়

Front line Bangladesh 13 Aug, 2026 • 10:55 AM
ছবির ক্যাপশন: জামায়াত জোট প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বেলা ১১টায়
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী আজ মনোনয়নপত্র দাখিল করবেন। পরে বিএনপির মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করবেন।তপশিল অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হবে।১১ দলীয় জোটের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)। আজ বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। অন্যদিকে, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে আজ দলের স্থায়ী কমিটির বৈঠকে। বৈঠকে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে জাতীয় সংসদের সদস্যরা ভোট দেবেন।
ট্যাগ
জামায়াত জোট প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বেলা ১১টায়
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 13 Aug, 2026 • 10:55 AM
বিজ্ঞাপন (Compact)