আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 4:45
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

Front line Bangladesh 22 Sep, 2026 • 07:26 PM
ছবির ক্যাপশন: জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, অনুষ্ঠানে পৌঁছালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এর মধ্য দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। প্রাতরাশের পর তিনি সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর তিনি ভাষণ দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।

প্রধানমন্ত্রীর সফরসূচিতে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও দ্বিপক্ষীয় সাক্ষাৎও রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।

ট্যাগ
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 22 Sep, 2026 • 07:26 PM
বিজ্ঞাপন (Compact)