আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 4:45
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

চার জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি ২২ কর্মকর্তা

Front line Bangladesh 22 Sep, 2026 • 03:45 PM
ছবির ক্যাপশন: চার জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি ২২ কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট:

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, র‌্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুজ্জামানকে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। বর্তমান এসপি মো. তরিকুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে বদলি করা হয়েছে।

পুলিশ অধিদপ্তর ঢাকার এআইজি জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবাকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার করা হয়েছে। জেলার বর্তমান এসপি শাহ মো. আব্দুর রউফকে বিশেষ পুলিশ সুপার হিসেবে এসবিতে বদলি করা হয়েছে।

র‌্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। রাজবাড়ীর বর্তমান এসপি মোহাম্মদ মনজুর মোর্শেদ, বিপিএম-সেবাকে পুলিশ সুপার হিসেবে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরী, বিপিএমকে মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুলিশ অধিদপ্তর ঢাকায় রিপোর্টিংরত পুলিশ সুপার মো. নুরুল আমিন হাওলাদারকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে।

এর আগে দুটি পৃথক প্রজ্ঞাপনে পুলিশের ২২ কর্মকর্তাকে বদলি করা হয়। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে চার জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের পাশাপাশি পুলিশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পুনর্বিন্যাস করা হলো।

ট্যাগ
চার জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ বদলি ২২ কর্মকর্তা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 22 Sep, 2026 • 03:45 PM
বিজ্ঞাপন (Compact)