আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 4:43
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

চলতি বছরের এইচএসসি ফল প্রকাশের প্রস্তুতি চলছে

Front line Bangladesh 23 Sep, 2026 • 12:19 PM
ছবির ক্যাপশন: চলতি বছরের এইচএসসি ফল প্রকাশের প্রস্তুতি চলছে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফলাফল প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা কিছুটা বিলম্বিত হলেও অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দেওয়ায় ফল প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। তবে দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় সেখানে লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের জন্য সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র ছিল।

এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে—৩ লাখ ৩৯৩ জন। এরপর রাজশাহী ১ লাখ ৪০ হাজার ৮৩০, যশোর ১ লাখ ১৭ হাজার ২১০, দিনাজপুর ১ লাখ ১৩ হাজার ৪৭৯, চট্টগ্রাম ৯৯ হাজার ৬৮৮ এবং কুমিল্লা ৯৪ হাজার ৮০২ জন।

এ ছাড়া ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭, সিলেটে ৭১ হাজার ৭১১ এবং বরিশালে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

ট্যাগ
চলতি বছরের এইচএসসি ফল প্রকাশের প্রস্তুতি চলছে
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 23 Sep, 2026 • 12:19 PM
বিজ্ঞাপন (Compact)