আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 11:02
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

Front line Bangladesh 13 Sep, 2026 • 04:49 PM
ছবির ক্যাপশন: গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে।” স্থানীয় সরকারকে গণতন্ত্রের অন্যতম প্রধান শক্তি উল্লেখ করে তিনি জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্ট আমলে রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসতে জেলা পরিষদ প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকরা পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। জবাবে রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং জনগণের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

ক্ষমতা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার গুরুত্বসহকারে কাজ করছে বলেও জানান রাষ্ট্রপতি।

এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

ট্যাগ
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 13 Sep, 2026 • 04:49 PM
বিজ্ঞাপন (Compact)