আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 10:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ইউপি নির্বাচন সাত ধাপে, প্রথম ধাপে ৮০ উপজেলায় ভোট

Front line Bangladesh 14 Sep, 2026 • 05:14 PM
ছবির ক্যাপশন: ইউপি নির্বাচন সাত ধাপে, প্রথম ধাপে ৮০ উপজেলায় ভোট

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করতে চায় কমিশন। এর মধ্যে প্রথম ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ১২ নভেম্বর। এ ধাপে ৮০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

ইসি ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।

এছাড়া চতুর্থ ধাপের সম্ভাব্য ভোটের তারিখ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তবে এসব তারিখকে সম্ভাব্য সময়সূচি হিসেবে উল্লেখ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তফসিল ঘোষণার পর ভোটের তারিখসহ অন্যান্য বিষয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।

সম্ভাব্য ধাপ ও ভোটের তারিখ

  • ১ম ধাপ: ১২ নভেম্বর ২০২৬ — ৮০ উপজেলা
  • ২য় ধাপ: ১৩ ডিসেম্বর ২০২৬
  • ৩য় ধাপ: ৩০ ডিসেম্বর ২০২৬
  • ৪র্থ ধাপ: ১৭ জানুয়ারি ২০২৭
  • ৫ম ধাপ: ৪ ফেব্রুয়ারি ২০২৭
  • ৬ষ্ঠ ধাপ: ২২ এপ্রিল ২০২৭
  • ৭ম ধাপ: ২৭ মে ২০২৭
ট্যাগ
ইউপি নির্বাচন সাত ধাপে প্রথম ধাপে ৮০ উপজেলায় ভোট
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 14 Sep, 2026 • 05:14 PM
বিজ্ঞাপন (Compact)