আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 0:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

আজ থেকেই কার্যকর মিষ্টির পদত্যাগ: স্পিকার

Front line Bangladesh 01 Oct, 2026 • 05:59 PM
ছবির ক্যাপশন: আজ থেকেই কার্যকর মিষ্টির পদত্যাগ: স্পিকার

জাতীয় সংসদের মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমদ মিষ্টি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের টানেলের নির্ধারিত স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

স্পিকার বলেন, “বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন ২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমদ মিষ্টি আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গেছেন।”

তিনি জানান, সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আসনটি শূন্য হয়ে গেছে। পদত্যাগের বিষয়টি গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে। গেজেট প্রকাশিত হলে নির্বাচন কমিশনকেও বিষয়টি জানানো হবে।

স্পিকার আরও বলেন, “আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো।”

সংসদ সদস্যদের পদত্যাগের ক্ষেত্রে কারণ উল্লেখ করার কোনো বাধ্যবাধকতা নেই বলেও জানান স্পিকার। তার ভাষায়, সংসদের বিধান অনুযায়ী কোনো এমপি পদত্যাগ করলে পদত্যাগপত্রে কারণ উল্লেখ করতে হয় না।

ট্যাগ
আজ থেকেই কার্যকর মিষ্টির পদত্যাগ: স্পিকার
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 01 Oct, 2026 • 05:59 PM
বিজ্ঞাপন (Compact)