আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 11:01
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

আইনজীবীর সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন আপিল বিভাগের পুরো বেঞ্চ

Front line Bangladesh 08 Sep, 2026 • 01:26 PM
ছবির ক্যাপশন: আইনজীবীর সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন আপিল বিভাগের পুরো বেঞ্চ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্যের একপর্যায়ে এজলাস ছেড়ে চলে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পুরো বেঞ্চ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে একটি মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, শুনানির একপর্যায়ে মাহবুব উদ্দিন খোকন মন্তব্য করেন, জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে। এ মন্তব্যের পর প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন করলে দুজনের মধ্যে পাল্টাপাল্টি কথোপকথন ও উচ্চবাচ্য হয়।

একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের সব বিচারপতি এজলাস ছেড়ে চলে যান। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ
আইনজীবীর সঙ্গে উচ্চবাচ্য এজলাস ছাড়লেন আপিল বিভাগের পুরো বেঞ্চ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 08 Sep, 2026 • 01:26 PM
বিজ্ঞাপন (Compact)