আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 2:20
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমন: মাহদী আমিন

Front line Bangladesh 27 Sep, 2026 • 02:48 PM
ছবির ক্যাপশন: অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমন: মাহদী আমিন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ রাজধানীর বিভিন্ন স্থানে হামলার ঘটনায় সরকারের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, যারা আইন লঙ্ঘন করবে কিংবা কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গত দুই দিনে রাজধানীতে ক্লিনিকে হামলা এবং সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, তারা তখন যাত্রাপথে ছিলেন। তবে মিরপুর-১-এর স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় দ্রুত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

সরকারের অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি সরকারের কোনো কর্তাব্যক্তির নাম, দলের কারও নাম বা পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড করে, তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

মাহদী আমিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা আইন দ্রুত কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ইতোমধ্যে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আইনের শাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। যারা আইন লঙ্ঘন করছে কিংবা কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোরভাবে ব্যবস্থা নেবে।

ট্যাগ
অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমন: মাহদী আমিন
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 27 Sep, 2026 • 02:48 PM
বিজ্ঞাপন (Compact)