আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 0:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

অপরাধী-চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Front line Bangladesh 30 Sep, 2026 • 05:29 PM
ছবির ক্যাপশন: অপরাধী-চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অপরাধের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় অংশ নেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা নির্মোহভাবে তদন্ত করা হচ্ছে। অপরাধী যে দলেরই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ধরনের বক্তব্যের বিচার জনগণই করবে।

সম্প্রতি মিরপুরের রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের গাড়ি ভাঙচুরের বিষয়ে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে যোগাযোগের ঘাটতি বা সমন্বয়হীনতার কারণে ঘটনাটি ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একটি-দুটি বিচ্ছিন্ন ঘটনার ওপর ভিত্তি করে পুরো দেশের পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না। সমাজে শান্তি প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে বলেও জানান তিনি।

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তুতি

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বছর প্রায় ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার ৫০০টি বেশি। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপ ব্যবহার করা হবে। পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টার্স, বিভাগ ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম সক্রিয় থাকবে।

প্রতিটি পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের তালিকা থানায় যাচাই শেষে তাদের আইডি কার্ড দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি জরুরি পরিস্থিতির জন্য ২৪ ঘণ্টা বিকল্প জেনারেটর ও চার্জার লাইট রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ট্যাগ
অপরাধী-চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 30 Sep, 2026 • 05:29 PM
বিজ্ঞাপন (Compact)