আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:24
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

২০২৭ সালের সূর্যগ্রহণ হবে শতাব্দীর দীর্ঘতম, পূর্ণগ্রাস ৬ মিনিট ২৩ সেকেন্ড

Front line Bangladesh 18 Aug, 2026 • 06:21 PM
ছবির ক্যাপশন: ২০২৭ সালের সূর্যগ্রহণ হবে শতাব্দীর দীর্ঘতম, পূর্ণগ্রাস ৬ মিনিট ২৩ সেকেন্ড

২০২৭ সালের ২ আগস্ট আকাশে দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এরই মধ্যে এটিকে ‘শতাব্দীর সূর্যগ্রহণ’ হিসেবে অভিহিত করা হচ্ছে। সহজে যাওয়া যায় এমন স্থলভাগ থেকে দৃশ্যমান সূর্যগ্রহণগুলোর মধ্যে এটি ২১১৪ সাল পর্যন্ত সবচেয়ে দীর্ঘ হবে বলে জানিয়েছে ইউরোনিউজ।

গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে মিসরে পূর্ণগ্রাস স্থায়ী হবে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড। এর তুলনায় ২০২৬ সালের সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব ছিল মাত্র ২ মিনিট ১৮ সেকেন্ড।

তবে এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখতে মিসরেই যেতে হবে এমন নয়। পূর্ণগ্রাসের পথ ইউরোপের জিব্রাল্টার প্রণালি পেরিয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে যাবে।

স্পেনের মারবেলায় পূর্ণগ্রাস দেখা যাবে ৩ মিনিট ২১ সেকেন্ড এবং কাডিজে ২ মিনিট ৫৬ সেকেন্ড। উত্তর আফ্রিকার উপকূলে স্পেনের অধীন সেউতা ও মেলিয়ায় পূর্ণগ্রাস স্থায়ী হবে যথাক্রমে ৪ মিনিট ৪৯ সেকেন্ড ও ৪ মিনিট ৩৪ সেকেন্ড। ব্রিটিশ ওভারসিজ টেরিটরি জিব্রাল্টারে এর স্থায়িত্ব হবে ৪ মিনিট ২৮ সেকেন্ড। ইতালির লামপেদুসায় পূর্ণগ্রাস দেখা যাবে ২ মিনিট ৫৬ সেকেন্ড।

উত্তর আফ্রিকার মরক্কোর টাঙ্গিয়ারে পূর্ণগ্রাস থাকবে ৪ মিনিট ৫১ সেকেন্ড। তিউনিসিয়ার কয়েকটি শহরও থাকবে পূর্ণগ্রাসের পথে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী সাফাক্সে গ্রহণের স্থায়িত্ব হবে ২ মিনিট ৫৬ সেকেন্ড।

মধ্যপ্রাচ্যের সৌদি আরবের জেদ্দায় পূর্ণগ্রাস দেখা যাবে ৫ মিনিট ৫৩ সেকেন্ড এবং মক্কায় ৫ মিনিট ১০ সেকেন্ড।

দীর্ঘ সময়ের এই পূর্ণগ্রাস দেখতে ইতোমধ্যেই পর্যটকদের আগ্রহ বাড়তে শুরু করেছে। ফলে গ্রহণের পথের অনেক এলাকার হোটেল আগেভাগেই বুক হয়ে যাচ্ছে। অবশিষ্ট থাকার জায়গাগুলোর ভাড়াও বেড়ে গেছে।

তীব্র গরম নিয়ে যারা চিন্তিত, তাদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। নাসার গ্রহণবিষয়ক বিজ্ঞানী কেলি কোরেকের মতে, পূর্ণগ্রাসের সময় কোনো কোনো এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

২০২৭ সালের পরও সূর্যগ্রহণ দেখার সুযোগ থাকবে। ২০২৮ সালের ২৬ জানুয়ারি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এরপর ২২ জুলাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

সূত্র: ইউরোনিউজ ইউরোনিউজের প্রতিবেদন

ট্যাগ
২০২৭ সূর্যগ্রহণ শতাব্দীর সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ২০২৭ ২০২৭ সালের ২ আগস্ট সূর্যগ্রহণ ২০২৭ ৬ মিনিট ২৩ সেকেন্ড দীর্ঘতম সূর্যগ্রহণ মিসরে সূর্যগ্রহণ সৌদি আরবে সূর্যগ্রহণ মক্কায় সূর্যগ্রহণ জেদ্দায় সূর্যগ্রহণ স্পেনে সূর্যগ্রহণ মরক্কো সূর্যগ্রহণ তিউনিসিয়া সূর্যগ্রহণ জিব্রাল্টার সূর্যগ্রহণ মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ পর্যটন নাসা কেলি কোরেক Eclipse 2027
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 18 Aug, 2026 • 06:21 PM
বিজ্ঞাপন (Compact)