আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:21
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

রিয়াদ বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া, বাতিল-দেরিতে বহু ফ্লাইট

Front line Bangladesh 19 Sep, 2026 • 06:19 PM
ছবির ক্যাপশন: রিয়াদ বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া, বাতিল-দেরিতে বহু ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখা গেছে। একই সময়ে বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ বিমানবন্দরটিতে ফ্লাইট বিলম্ব ও বাতিলের কথা জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের কাছে বড় একটি ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। এর আগে রিয়াদ ও আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল। পরে সৌদি সিভিল ডিফেন্স ‘অল ক্লিয়ার’ ঘোষণা করে। তবে ধোঁয়া ও আগুনের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এক পর্যায়ে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ডিসরাপশন ইনডেক্স সর্বোচ্চ ৫.০-এ পৌঁছায়। এর অর্থ বিমানবন্দরটিতে দীর্ঘ বিলম্ব ও একাধিক ফ্লাইট বাতিলের মতো বড় ধরনের সমস্যা দেখা দিয়েছিল।

রিয়াদের এক বাসিন্দা এএফপিকে জানিয়েছেন, তিনি বিমানবন্দরের দিকে কালো ধোঁয়া ও আগুন দেখতে পেয়েছেন। এদিকে রয়টার্সও বিমানবন্দরের কাছাকাছি এলাকা থেকে ধোঁয়ার বড় কুণ্ডলি ওঠার কথা জানিয়েছে।

এর আগে শনিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ কয়েকটি এলাকায় সম্ভাব্য আকাশপথের হুমকির সতর্কতা জারি করা হয়েছিল। রিয়াদে বিস্ফোরণের মতো শব্দ শোনার কথাও জানিয়েছেন স্থানীয়রা। পরে সতর্কতা প্রত্যাহার করে অল ক্লিয়ার ঘোষণা করা হয়।

এই ঘটনার সময় ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনাও নতুন করে আলোচনায় এসেছে। তবে বিমানবন্দরের কাছে দেখা দেওয়া আগুন বা ধোঁয়ার সঙ্গে কোনো হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা হয়নি।

ট্যাগ
রিয়াদ বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া বাতিল-দেরিতে বহু ফ্লাইট
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 19 Sep, 2026 • 06:19 PM
বিজ্ঞাপন (Compact)