আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:36
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

Front line Bangladesh 21 Aug, 2026 • 02:05 PM
ছবির ক্যাপশন: মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

শুক্রবার (২১ আগস্ট) পাকিস্তান হাইকমিশনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এবং দেশের জনগণের কল্যাণ নিশ্চিত হবে।

অভিনন্দন বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক গতি সৃষ্টি হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে বলে আশা জানান তিনি।

আসিফ আলী জারদারি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে আগ্রহী।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান জারদারি। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির পাকিস্তান সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে।

অভিনন্দন বার্তার শেষাংশে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফলতা কামনা করেন আসিফ আলী জারদারি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
ট্যাগ
মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 21 Aug, 2026 • 02:05 PM
বিজ্ঞাপন (Compact)