আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:23
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন মোহাম্মদ বিন সালমান

Front line Bangladesh 17 Aug, 2026 • 05:26 PM
ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন মোহাম্মদ বিন সালমান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

তিনি বলেন, ‘সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা করেন তারা।’

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেছেন। এবার সৌদি আরবের ক্রাউন প্রিন্সের আমন্ত্রণে তার সম্ভাব্য সৌদি সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগ
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন মোহাম্মদ বিন সালমান
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 17 Aug, 2026 • 05:26 PM
বিজ্ঞাপন (Compact)