আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:19
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

নির্বাচনে জিতলে ইরানে ফের হামলা : নেতানিয়াহু

Front line Bangladesh 27 Oct, 2026 • 11:52 AM
ছবির ক্যাপশন: নির্বাচনে জিতলে ইরানে ফের হামলা : নেতানিয়াহু

জয়ী হলে ইরানের সরকার উৎখাতে পদক্ষেপের কথা বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েলের নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে নির্বাচনে জয়ী হলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। এর আগে ট্রাম্পও ইরানে শুরু করা সামরিক অভিযান শেষ করার আহ্বান জানিয়েছেন।

রোববার রাতে টেলিভিশনে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে আগে কখনো এত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল না। ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের আরও দুই বছর বাকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প ইসরায়েলিদের তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্পও ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তাঁরা যে কাজ শুরু করেছেন, তা শেষ করতে হবে। গত ফেব্রুয়ারিতে নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প।

নেতানিয়াহু বলেন, ইরানের হুমকি চূড়ান্তভাবে দূর করতে ট্রাম্প পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে তাঁর বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, নেতানিয়াহু ক্ষমতায় থাকলেই এ ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করতে তিনি ইতিমধ্যে দেশটির বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, ইরানের হুমকি বন্ধ করার একমাত্র উপায় হলো দেশটির বর্তমান সরকারকে উৎখাত করা।

নেতানিয়াহুর বক্তব্যের বিষয়ে হোয়াইট হাউসের উপপ্রেস সচিব আনা কেলি বলেন, ট্রাম্পের মতে, ইরান অর্থনৈতিক ও সামরিক—উভয় দিক থেকেই অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন চললেও অবরোধ পুরোপুরি বহাল থাকবে বলেও জানান তিনি।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ওয়াশিংটন ইরানে হামলা চালাবে না বলেও স্পষ্ট করেন কেলি।

ট্রাম্প গত ১৮ অক্টোবর প্রথমবারের মতো নেতানিয়াহুর প্রতি সমর্থন জানান। সোমবার সাংবাদিকেরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নেতানিয়াহু দ্বিতীয়বার সমর্থন চেয়েছিলেন কি না, তা নিয়ে তাঁর সঙ্গে কোনো কথা হয়নি। কঠিন পরিস্থিতির মধ্যেও নেতানিয়াহু ভালো কাজ করেছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও মধ্যপন্থি সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটও ট্রাম্পকে ইসরায়েলের প্রকৃত বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে ট্রাম্পের প্রচেষ্টা ও অঙ্গীকারকে তিনি মূল্যায়ন করেন। ইসরায়েলের জনগণ যাকেই নেতা নির্বাচিত করুক না কেন, ট্রাম্প তাঁর সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র: রয়টার্স

ট্যাগ
নির্বাচনে জিতলে ইরানে ফের হামলা : নেতানিয়াহু
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 27 Oct, 2026 • 11:52 AM
বিজ্ঞাপন (Compact)