আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:38
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

Front line Bangladesh 12 Sep, 2026 • 05:48 PM
ছবির ক্যাপশন: তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

ফ্রন্টলাইন বাংলাদেশ | আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তার সফর সফল করতে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নিউইয়র্কে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে আসছেন। তার সফর নিরাপদ, সফল ও ফলপ্রসূ করতে যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট ও জিল্লুর রহমান জিল্লু।

এ ছাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক সাইফুর খান হারুন এবং যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম দীপু সভায় উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক খোরশেদ আলম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর আলম সভাটি সঞ্চালনা করেন।

সভায় যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে রাশেদ রহমান, হারুন মিয়া, বাদল মির্জা, মিলন, টিপুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগ
তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 12 Sep, 2026 • 05:48 PM
বিজ্ঞাপন (Compact)