আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:19
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

জেদ্দা-মক্কা-তাইফে জরুরি সতর্কতা জারি সৌদি আরবের

Front line Bangladesh 15 Sep, 2026 • 07:07 PM
ছবির ক্যাপশন: জেদ্দা-মক্কা-তাইফে জরুরি সতর্কতা জারি সৌদি আরবের

ফ্রন্টলাইন বাংলাদেশ | আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের জেদ্দা, পবিত্র নগরী মক্কা ও তাইফে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এ সতর্কবার্তা দেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বাড়ার মধ্যে মক্কাসহ এসব এলাকায় এ ধরনের সতর্কতা জারি করা হলো। বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, জাতীয় জরুরি আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে সতর্কবার্তাগুলো পাঠানো হয়েছে। তবে সম্ভাব্য বিপদের ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

সতর্কবার্তায় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে দ্রুত কাছের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। সম্ভব হলে ভবনের ভেতরে জানালা থেকে দূরে কোনো অভ্যন্তরীণ কক্ষে আশ্রয় নিতে এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।

এ ছাড়া খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে সিভিল ডিফেন্স। বাইরে থাকা ব্যক্তিদের কাছের কোনো ভবনে প্রবেশ করে আশ্রয় নিতে অথবা শক্ত কোনো আড়ালের পেছনে অবস্থান করতে বলা হয়েছে।

গাড়িচালকদের সতর্কবার্তা পাওয়ার পর সেতু ও উঁচু ভবন থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনসমাগম ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা এবং সরকারি মাধ্যমের নির্দেশনা অনুসরণ করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এ সতর্কতা জারি করা হলো। গত কয়েক দিনে হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে সৌদি কর্তৃপক্ষের দাবি। এর জবাবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে সৌদি বাহিনী হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ
জেদ্দা-মক্কা-তাইফে জরুরি সতর্কতা জারি সৌদি আরবের
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 15 Sep, 2026 • 07:07 PM
বিজ্ঞাপন (Compact)