আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:23
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ঘুমন্ত মেরু ভাল্লুককে ফগ হর্নে জাগিয়ে জরিমানা, গুনতে হবে ৭ লাখ টাকা

Front line Bangladesh 16 Aug, 2026 • 05:37 PM
ছবির ক্যাপশন: ঘুমন্ত মেরু ভাল্লুককে ফগ হর্নে জাগিয়ে জরিমানা, গুনতে হবে ৭ লাখ টাকা

জাহাজের ফগ হর্ন বাজিয়ে ঘুমন্ত একটি মেরু ভাল্লুককে জাগিয়ে তোলায় নরওয়ের সেলবার্দে এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ঘটনাটি ঘটে চলতি মাসের শুরুতে সেলবার্দ উপকূলে। নরওয়ের প্রত্যন্ত এই দ্বীপপুঞ্জটি উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত।

ওই এলাকায় জাহাজ নিয়ে যাওয়ার সময় জাহাজে থাকা কয়েকজন ব্যক্তি স্থলে একটি মেরু ভাল্লুককে ঘুমিয়ে থাকতে দেখেন। ভাল্লুকটিকে কাছ থেকে দেখার উদ্দেশ্যে জাহাজের এক ব্যক্তি উচ্চস্বরে ফগ হর্ন বাজান।

হর্নের বিকট শব্দে ঘুমন্ত ভাল্লুকটি আতঙ্কিত হয়ে জেগে ওঠে এবং দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।

ঘটনার পর বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সেলবার্দের গভর্নর লার্স ফওস এক বিবৃতিতে জানান, জাহাজের লোকজন স্থলে একটি মেরু ভাল্লুককে ঘুমিয়ে থাকতে দেখেছিলেন। এরপর জাহাজের একজন ফগ হর্ন বাজালে ভাল্লুকটি জেগে উঠে অন্যত্র চলে যায়।

সেলবার্দের পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী, অপ্রয়োজনে কোনো মেরু ভাল্লুককে বিরক্ত বা উসকানি দেওয়া নিষিদ্ধ। ওই এলাকায় চলাচলের সময় পর্যটক ও জাহাজের কর্মীদের অত্যন্ত সতর্ক থাকতে হয়, যাতে স্থানীয় বন্যপ্রাণীর কোনো ক্ষতি না হয়।

নিজের কর্মকাণ্ডের জন্য জরিমানা দিতে সম্মত হয়েছেন ওই ব্যক্তি। তবে স্থানীয় কর্তৃপক্ষ তার নাম ও জাতীয়তা প্রকাশ করেনি।

সূত্র: বিবিসি

ট্যাগ
ঘুমন্ত মেরু ভাল্লুককে ফগ হর্নে জাগিয়ে জরিমানা গুনতে হবে ৭ লাখ টাকা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 16 Aug, 2026 • 05:37 PM
বিজ্ঞাপন (Compact)