আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:19
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭, আহত ২৩

Front line Bangladesh 19 Aug, 2026 • 06:16 PM
ছবির ক্যাপশন: গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭, আহত ২৩

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ২৩ জন। বুধবার (১৯ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বিভিন্ন হাসপাতাল গত ২৪ ঘণ্টায় সাতজনের মরদেহ এবং ২৩ জন আহতকে গ্রহণ করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪০৭ জনে। এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জন।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ ও গুলির ঘটনা অব্যাহত রয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত আরও ১ হাজার ২৭৩ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ২২৩ জন আহত হয়েছেন।

এদিকে ধ্বংসস্তূপ ও বিভিন্ন সড়কে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন। তবে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছাতে পারছে না বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি হামলায় গাজার বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এসব অবকাঠামো পুনর্গঠনে প্রায় ৭ হাজার কোটি ডলার প্রয়োজন হতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ
গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭ আহত ২৩
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 19 Aug, 2026 • 06:16 PM
বিজ্ঞাপন (Compact)