আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:21
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ইমরানের চিকিৎসায় বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ

Front line Bangladesh 18 Aug, 2026 • 06:01 PM
ছবির ক্যাপশন: ইমরানের চিকিৎসায় বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার (১৮ আগস্ট) আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইমরান খানকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে ভর্তি করাতে হবে।

আদালতের নির্দেশে বলা হয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে তার চিকিৎসা চলবে। চিকিৎসাধীন অবস্থায় সপ্তাহে এক দিন পরিবারের সদস্যদের ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র নইম হায়দর পানজুথা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি জানান, ইমরানের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসকের পাশাপাশি তার বোন ও পেশায় চিকিৎসক উজমা খানকেও অন্তর্ভুক্ত করা হবে। তবে চিকিৎসাকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে ইমরানের মেডিকেল রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশ না করার নির্দেশও দিয়েছেন আদালত।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তোশাখানা দুর্নীতিসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত এই সাবেক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে শুরু থেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন ইমরানের পরিবারের সদস্য ও দলীয় নেতারা। এবার সর্বোচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

ট্যাগ
ইমরান খান ইমরান খান হাসপাতালে ইমরান খানের চিকিৎসা ইমরান খান সুপ্রিম কোর্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খান কারাগার আদিয়ালা কারাগার শিফা আন্তর্জাতিক হাসপাতাল ইমরান খানের শারীরিক অবস্থা পিটিআই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নইম হায়দর পানজুথা উজমা খান ইমরান খানের মেডিকেল বোর্ড পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তোশাখানা মামলা Imran Khan Imran Khan Hospital Pakistan Supreme Court Adiala Jail
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 18 Aug, 2026 • 06:01 PM
বিজ্ঞাপন (Compact)