আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:23
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

‘সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক ঠিক থাকলে কাউকে খুশি করার দরকার নেই’—প্রভা

Front line Bangladesh 06 Sep, 2026 • 06:24 PM
ছবির ক্যাপশন: ‘সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক ঠিক থাকলে কাউকে খুশি করার দরকার নেই’—প্রভা

সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস এবং দেশের বাইরে বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণের গুরুত্ব নিয়ে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

সম্প্রতি সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর মুখোমুখি হয়ে নিজের জীবনবোধ ও অভিজ্ঞতা থেকে এসব কথা বলেন তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করে প্রভা বলেন, ‘সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক ঠিক থাকলে অন্য কাউকে আলাদা করে খুশি করার দরকার নেই।’

বিদেশে অবস্থানকালে বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্ব দেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমরা যখন দেশের বাইরে যাই, তখন কিন্তু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। যে কারণে আমাদের আরও বেশি সচেতন থাকতে হয়।’

প্রভা আরও বলেন, বিদেশে বাংলাদেশিদের আচরণ দেখে যেন অন্য দেশের মানুষ বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন। বিশেষ করে মানুষের প্রতি ভালো আচরণ ও নারীদের সম্মান করার বিষয়টি তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ভিনদেশিরা যেন বাংলাদেশিদের আচরণ দেখে বলতে পারেন—‘বাংলাদেশের মানুষ এত ভালো, তাদের আচরণ অনেক সুন্দর এবং তারা মেয়েদের সম্মান করে।’

সাক্ষাৎকারে এসব সচেতনতামূলক বক্তব্যের পাশাপাশি নিজের বর্তমান ব্যস্ততা, চলমান কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন প্রভা।

ট্যাগ
‘সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক ঠিক থাকলে কাউকে খুশি করার দরকার নেই’—প্রভা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 06 Sep, 2026 • 06:24 PM
বিজ্ঞাপন (Compact)