আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:20
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

‘সত্য চাপা থাকে না, একদিন সামনে আসবেই’—বিতর্ক এড়িয়ে সাদিয়া আয়মান

Front line Bangladesh 15 Aug, 2026 • 02:12 PM
ছবির ক্যাপশন: ‘সত্য চাপা থাকে না, একদিন সামনে আসবেই’—বিতর্ক এড়িয়ে সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক:

শোবিজ অঙ্গনে তারকাদের প্রেম, বিয়ে আর নানা গুঞ্জন নতুন কিছু নয়। কিন্তু সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। বিতর্ক এড়িয়ে কাজ ও মানসিক শান্তি রক্ষায় মনোযোগ দিচ্ছেন তিনি।

গুঞ্জন প্রসঙ্গে যা বললেন

গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে সাদিয়া আয়মান বলেন, 'গুঞ্জন তো গুঞ্জনই, গুঞ্জন নিয়ে বলার কিছু নেই। আমি চাই না কাদা ছোড়াছুড়ি হোক। আমি চাই না একজন একটি ইন্টারভিউতে এক কথা বলছে, আবার আমি আরেক কথা বলব... এরকম নোংরামি করতে চাই না। আমার মনে হয় সত্য কখনো চাপা থাকে না, সত্য একসময় সামনে আসবেই।'

প্রেম ও ভবিষ্যৎ পরিকল্পনা

ব্যক্তিগত জীবন সম্পর্কে সাদিয়া বলেন, 'আমার প্রেমের খুব ইচ্ছা নেই। আমি সব সময় আমার সেটেলমেন্ট করাতেই বিশ্বাসী। আল্লাহ সবকিছু প্ল্যান করে রেখেছেন। যখন সঠিক সময় হবে, যা হবে সব।' তিনি জানান, বর্তমানে ক্যারিয়ারের শুরুতে থাকায় অহেতুক বিতর্ক থেকে দূরে থেকে নিজের কাজ, পরিবার ও মানসিক স্বাস্থ্য রক্ষায় নজর দিচ্ছেন।

'আমি এখন অনেক ছোট, কাজ করে যাই। যখন অনেক বড় হব, সিনিয়র হয়ে যাব, তখন যখন গল্পগুলো বলব, সেগুলো আরো ভ্যালু অ্যাড করবে। আমার মেন্টাল হেলথ আমি খুবই প্রটেক্ট করি। যেগুলো আমাকে মেন্টাল হেলথে ইফেক্ট করতে পারে, সেগুলোকে পাত্তাই দিই না।'

বর্তমান ব্যস্ততা

পর্দার জনপ্রিয় এই মুখ সাবলীল অভিনয় ও স্টাইলিশ লুক নিয়ে আলোচনায় থাকলেও সম্প্রতি তার ব্যস্ততা খানিকটা কম। তবে নিজের কাজ, পরিবার ও পোষা বিড়ালের যত্ন নিয়েই সময় কাটছে তার—এই অভিনেত্রী জানান, নিজেকে নিয়েই বেশি ভাবতে ভালোবাসেন তিনি।

ট্যাগ
‘সত্য চাপা থাকে না একদিন সামনে আসবেই’—বিতর্ক এড়িয়ে সাদিয়া আয়মান
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 15 Aug, 2026 • 02:12 PM
বিজ্ঞাপন (Compact)