আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:19
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

‘মায়ার সংসার’, ‘কর্মফল’ ও ‘কথা দিলাম’—তিন কাজে মাহি

Front line Bangladesh 14 Aug, 2026 • 10:44 AM
ছবির ক্যাপশন: ‘মায়ার সংসার’, ‘কর্মফল’ ও ‘কথা দিলাম’—তিন কাজে মাহি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। একক ও ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। এবার নতুন তিনটি কাজ নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

মাহির নতুন তিন কাজের মধ্যে রয়েছে দুটি মিনি সিরিজ ও একটি একক নাটক। সিরিজ দুটির নাম ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’।

পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কর্মফল’। সিরিজটি নির্মাণ করেছেন মহিন খান। এতে মাহির সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার ও মনিরা মিঠুসহ আরও অনেকে।

অন্যদিকে ‘মায়ার সংসার’ নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। তবে এ সিরিজে মাহির সহশিল্পীদের বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। দুটি মিনি সিরিজই শিগগির ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে, মিনি সিরিজ দুটির পাশাপাশি মাহির নতুন একক নাটক ‘কথা দিলাম’ মুক্তি পাচ্ছে। রোম্যান্টিক ঘরানার নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইউটিউবে নাটকটি প্রকাশের কথা রয়েছে।

সব মিলিয়ে নতুন তিন কনটেন্টে তিন ভিন্ন রূপে সামিরা খান মাহিকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
ট্যাগ
‘মায়ার সংসার’ ‘কর্মফল’ ও ‘কথা দিলাম’—তিন কাজে মাহি
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 14 Aug, 2026 • 10:44 AM
বিজ্ঞাপন (Compact)