আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:38
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

‘খতরোঁ কে খিলাড়ি’-তে স্টান্ট করতে গিয়ে স্মৃতিশক্তি হারালেন জেসমিন

Front line Bangladesh 17 Aug, 2026 • 05:35 PM
ছবির ক্যাপশন: ‘খতরোঁ কে খিলাড়ি’-তে স্টান্ট করতে গিয়ে স্মৃতিশক্তি হারালেন জেসমিন

ভারতীয় অভিনেত্রী জেসমিন ভাসিন রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি-১৫’-এর সেটে স্টান্ট করতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। পানি ও বাতাসের একটি স্টান্ট করার সময় সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়েছিলেন তিনি।

জানা গেছে, স্টান্ট চলাকালে মাথায় মৃদু আঘাত পাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন জেসমিন। পরে চিকিৎসকেরা তাকে ৭২ ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী। জেসমিন বলেন, স্টান্ট শেষ হওয়ার পর ঠিক কী ঘটেছিল, তার কিছুই মনে নেই।

ঘটনাটি মানসিকভাবেও তাকে বেশ ভেঙে দিয়েছিল বলে জানান তিনি। জেসমিনের ভাষায়, ‘এই অভিজ্ঞতা মানসিকভাবে আমার জন্য খুব কঠিন ছিল। তবে নিজের সম্পর্কে অনেক কিছু শিখেছি। ভয় পেলেও শেষ পর্যন্ত পরিস্থিতির সঙ্গে লড়েছি এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি।’

জেসমিনের এই অভিজ্ঞতা ‘খতরোঁ কে খিলাড়ি’র মতো ঝুঁকিপূর্ণ স্টান্টভিত্তিক রিয়েলিটি শোতে অংশগ্রহণের চ্যালেঞ্জও সামনে এনেছে।

২০১১ সালে তামিল সিনেমা ‘ভানাম’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন জেসমিন ভাসিন। এরপর কন্নড় ও তেলুগু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি হিন্দি টেলিভিশন ধারাবাহিক ও বেশ কয়েকটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান এই অভিনেত্রী।

ট্যাগ
‘খতরোঁ কে খিলাড়ি’-তে স্টান্ট করতে গিয়ে স্মৃতিশক্তি হারালেন জেসমিন
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 17 Aug, 2026 • 05:35 PM
বিজ্ঞাপন (Compact)